ইউরোপের দেশগুলোতে করোনার ভ্যাকসিন প্রযোগ শুরু - The News Lion

ইউরোপের দেশগুলোতে করোনার ভ্যাকসিন প্রযোগ শুরু




আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো একযোগে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে আজ রোববার থেকে। তবে ইইউ’র কয়েকটি দেশ এরই মধ্যে টিকাদান কর্মসূচি শুরু করে দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্স’র।    করোনাসজনিত কোভিড-১৯ রোগের মহামারি বিশ্বের অনেক দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন করেছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ১৭ লাখের বেশি মানুষ।    


ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মোট জনসংখ্যা ৪৫ কোটি। এরই মধ্যে এ অঞ্চলটি ভ্যাকসিন প্রস্তুতকারক একাধিক সংস্থার কাছ থেকে ২০০ কোটির বেশি ডোজ টিকা পাওয়ার জন্য চুক্তি করেছে। আগামী বছর অর্থাৎ ২০২১ সালের মধ্যে এ অঞ্চলের সব প্রাপ্তবয়স্ক মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।  


 বিশ্বের মধ্যে ইউরোপের দেশগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা উন্নত বলেই পরিচিত। কিন্তু এত বিশাল পরিসরে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার জন্য কয়েকটি দেশ অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদেরও সাহায্য নিতে যাচ্ছে। এ ছাড়া ইনজেকশন প্রয়োগকারীর ক্ষেত্রেও বাধ্যবাধকতা শিথিল করছে কোনো কোনো দেশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.